ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ড দামে বিক্রি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হীরা ‘ডেজার্ট রোজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
রেকর্ড দামে বিক্রি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হীরা ‘ডেজার্ট রোজ ছবির ক্যাপশন: রেকর্ড দামে বিক্রি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হীরা ‘ডেজার্ট রোজ
ad728

বিশ্বের অন্যতম বৃহৎ ও বিরল গোলাপি হীরা ‘ডেজার্ট রোজ’ নিলামে বিক্রি হয়েছে ৮.৮ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৭ কোটি টাকা। আবুধাবিতে সাউদেবির (Sotheby’s) আয়োজিত নিলামে ৩১.৬৮ ক্যারেট ওজনের পিয়ার-আকৃতির এই উজ্জ্বল হীরাটি প্রায় ২০ মিনিটের প্রতিযোগিতামূলক বিডিংয়ের পর নতুন রেকর্ড গড়ে।

নিলামের আগে এর আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৫ থেকে ৭ মিলিয়ন ডলার। জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা (জিআইএ) হীরাটিকে ‘ফ্যান্সি ভিভিড অরেঞ্জি পিঙ্ক, ন্যাচারাল কালার, ভিভিএস১ ক্লারিটি’ গ্রেড প্রদান করেছে। জিআইএর তথ্য অনুযায়ী, ২২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এটি প্রাকৃতিক রঙে গ্রেডকৃত সবচেয়ে বড় ‘ফ্যান্সি ভিভিড অরেঞ্জি পিঙ্ক’ হীরা।

এর আগে হীরাটি আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিয়ন্ড: দ্য ওয়ার্ল্ড’স রেয়ারেস্ট ডায়মন্ডস’ প্রদর্শনীতে প্রথম প্রদর্শিত হয় এবং পরে সাউদেবির একক মালিকানাধীন নিলামে বিক্রি করা হয়।

বিশেষজ্ঞরা জানান, এই ধরনের বিরল গোলাপি রঙের উৎপত্তি ঘটে পৃথিবীর গভীরে সৃষ্ট ভৌগোলিক চাপ ও খনিজ উপাদানের অনন্য সমন্বয়ের কারণে। বাদামি আভা ছাড়া উজ্জ্বল অরেঞ্জি-গোলাপি হীরা অত্যন্ত দুর্লভ হওয়ায় সংগ্রাহকদের কাছে এর চাহিদা অনেক বেশি।

রঙের অসাধারণতা, বড় আকার এবং উচ্চমানের স্বচ্ছতার সমন্বয়ে ‘ডেজার্ট রোজ’ বিশ্বব্যাপী হীরা সংগ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক এই নিলাম আবারও প্রমাণ করল, প্রকৃতির সৃষ্ট বিরল রত্নের মূল্য ও আকর্ষণ সময়ের সঙ্গে আরও বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ

অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ