ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম ছবির ক্যাপশন: বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
ad728

মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। খবর আলজাজিরার।

জিএমটি সময় ০০:১০ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ সেন্ট বা ১.২ শতাংশ বেড়ে ৮৩.৪৮ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮.৮৪ ডলারে লেনদেন হয়।হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বাজারে এ মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। তেহরান, মাসকাটের সমন্বয়ে, শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের ৩ শর্ত মানতে হবে একটি

অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের ৩ শর্ত মানতে হবে একটি